গফরগাঁওয়ে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীর গাল কেটে দিলো বখাটে

আপডেট: October 29, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় ক্ষুর দিয়ে কলেজছাত্রীর গাল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে জাহিদ হোসেন (১৮) নামের এক বখাটের বিরুদ্ধে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজ গেটে এ ঘটনা ঘটে। জাহিদ হোসেন গফরগাঁও ইউনিয়নের উথুরা শিবগঞ্জ বাজার এলাকার কবীর হোসেনের ছেলে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, দীর্ঘদিন ধরে কলেজছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন জাহিদ। এতে কলেজছাত্রী রাজী না হওয়ায় শনিবার সকালে কয়েকজন বখাটে নিয়ে কলেজ গেটে অবস্থান নেন জাহিদ।

এ সময় ওই ছাত্রী কলেজ গেটে আসলে পথরোধ করে ফের প্রেমের প্রস্তাব দেন জাহিদ। এতে রাজী না হওয়ায় ধারালো ক্ষুর দিয়ে তার মুখের বেশ কয়েকটি স্থান কেটে দেন ওই বখাটে। তার চিৎকারে পালিয়ে যায় তারা। পরে কলেজছাত্রীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network