শিরোনাম
শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গলাচিপায় গ্রামে গ্রামে দৃশ্যমান প্রধানমন্ত্রীর শিক্ষা বান্ধব কর্মসূচী ও অবকাঠামো

আপডেট: June 7, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক।।   পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইউনিয়নগুলোর গ্রামে গ্রামে দৃশ্যমান প্রধানমন্ত্রীর শিক্ষা বান্ধব কর্মসূচী ও অবকাঠামো। শিক্ষা বান্ধব কর্মসূচীর আলোকে, দেশরতœ ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নে আজ দেশের প্রতিটা গ্রামে তা দৃশ্যমান। ভবিষ্যৎ বাংলাদেশকে এবং তৃণমূল পর্যায়ে শিশুদের শিক্ষার সুযোগ ও অবকাঠামো নির্মান করে শিশুদের শিক্ষার যে সুযোগ করেছে তা এ-দেশের মানুষ চিরদিন স্মরণ করবে। সোমবার (৭ জুন) গলাচিপা উপজেলার উত্তর পূর্ব গজালিয়া (১১১) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (৪র্থ-তলা) নব নির্মিত ভবনের শুভ উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি) এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, আ’লীগের সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, আ’লীগ সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য ও সাবেক চেয়ারম্যান গাজী মো. ইউসুফ, আ’লীগ নেতা মো. হাবিবুর রহমান বিশ্বাস। উল্লেখ্য যে নব-নির্মিত স্কুল ভবনটি, এল.জি.ই.ডির বাস্তবায়নে ১ কোটি ৫০ লক্ষ ৯ হাজার ৭ শত টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হয়েছে। মাননীয় এমপি মহোদয় স্কুল ভবন পরিদর্শন করে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং স্কুলের পরিবেশ সুন্দর রাখার জন্য কমিটি ও শিক্ষকদের প্রতি অনুরোধ করেন। স্কুল উদ্বোধনে এলাকার শত শত মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরে প্রধান অতিথিসহ সকল অতিথিদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানায়।

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network