গাছে বাসের ধাক্কা, মা-ছেলেসহ নিহত ৪

আপডেট: November 6, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০ জন।রোববার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার মাধবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- ৩২ বছরের মেরিনা আক্তার, তিন বছরের শিশু জুনায়েদ, ৪৮ বছরের হুমায়ুন কবির ও ৫০ বছরের আব্দুল রউফ হাওলাদার।

আহতদের উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. তৈমুর ইসলাম।তিনি বলেন, ভাঙ্গার মাধবপুর নামক স্থানে সাকুরা পরিবহনের দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। অপর দুইজনকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে মারা যান তারা। এ ঘটনায় আহত ১০ জনকে ফরিদপুরের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে দুমড়ে-মুঁচড়ে যায় বাসটি।

দুর্ঘটনাকবলিত বাস ও মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতদের স্বজনরা এলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network