১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
বরিশালে ৭টি শিয়াল পিটিয়ে হত্যায় আদালতে মামলা বাবুগঞ্জে বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাকেরগঞ্জে বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণের অভিযোগ জামাতার বিরুদ্ধে মির্জাগঞ্জ ভূমি অফিসে আর্জেন্টিনার সমর্থক এক দালালের কারাদণ্ড কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির সড়ক পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, দ্রুত সংস্কারের নির্দেশ উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ, তদন্ত কমিটি গঠন

গাজীপুরস্থ হিজলা-মেহেন্দিগঞ্জ বাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: অক্টোবর ৬, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ ফোরামের উদ্যোগে গাজীপুরে বসবাসরত মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় গাজীপুর জেলার সফিপুরে ঢাকা আইডিয়াল পাবলিক স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ ফোরামের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা ছগির বিন সাঈদ। সঞ্চালনা করেন ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ ফোরামের সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা কামরুল হাসান।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা সেক্রেটারী মোহাম্মদ শফি উদ্দিন, গাজীপুর জেলা জামায়াতের মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ আবদুল জলিল আকন, বরিশাল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বরিশাল-৪ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও বরিশাল-৪ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা শহিদুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ মুজাহিদুল ইসলাম ও হিজলা উপজেলা জামায়াতের সেক্রেটারী সৈয়দ গুলজার আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা মাওলানা শামসুদ্দিন, ডা. এনামুল হাসান, শওকত হোসেন ফরহাদ ও মোঃ জাহিুদল ইসলাম প্রমুখ।
এছাড়াও গাজীপুরে বসবাসরত মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network