শিরোনাম
আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে দেশ গঠনে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী ঝালকাঠির ভীমরুলীর ভাসমান পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত বরিশালের দপদপিয়া সেতুতে বাস-থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত পাঁচ আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ বাকেরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ১১ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

গাজীপুরের কাপাসিয়ায় করোনা জয় করে বাড়ি ফিরলেন ৪৬ জন

আপডেট: May 4, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেলেন হাসপাতালের স্টাফ, ছোয়া এগ্রো পোডাক্টের শ্রমিকসহ করোনাভাইরাসে আক্রান্ত ৪৬ জন।সোমবার কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত ইউএইচও ডা. শামসুল আলম শাওন জানান, হাসপাতাল থেকে ছাড়া পাওয়া সবাইকে নিজ নিজ বাড়িতে আরও ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

তিনি জানান, করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর থেকে তারা হাসপাতাল কমপ্লেক্সের সৈয়দা জোহরা তাজউদ্দীন নাসিং কলেজ, রায়েদ মডিউল কমিউনিটি হাসপাতাল ও নিজ নিজ বাড়ির আসোলেশনে ছিলেন। দ্বিতীয়বারের করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় এদের সবার করোনা নেগেটিভ শনাক্ত হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত শনিবার ১৬ জন ও রোববার ৩০ জনসহ মোট ৪৬ জন আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে কাপাসিয়া উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ২৪ জন, ছোয়া এগ্রো পোডাক্টের ১৩ জন এবং বাকিরা উপজেলার বিভিন্ন গ্রামের।উপজেলা থেকে এ পর্যন্ত ছয় শতাধিক নমুনা পাঠানো হয়েছে। এদের মাঝে ৭০ জনের পজিটিভ পাওয়া যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network