শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

গাজীপুরের কালীগঞ্জ সবচেয়ে ঝুঁকিপূর্ণ, একদিনে আক্রান্ত ৩১ জন

আপডেট: April 20, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ:: গাজীপুরের কালীগঞ্জে একদিনে করোনা ভাইরাসে (কোভিট-১৯) আক্রান্ত হয়েছেন ৩১ জন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৪ জন।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক জানান, গত ১২ এপ্রিল এ উপজেলায় প্রথম করোনা আক্রান্ত ৫ জন শনাক্ত হন। এরপর ১৩ এপ্রিল আক্রান্ত হন ৩ জন, ১৪ এপ্রিল ১ জন, ১৫ এপ্রিল ৫ জন, ১৬ এপ্রিল ২৩ জন, ১৭ এপ্রিল ২ জন, ১৮ এপ্রিল ৪ জন ও ১৯ এপ্রিল ৩১ জন। গত ৮ দিনে কালীগঞ্জে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৪ জনে।ইউএনও আরও জানান, করোনা আক্রান্ত ৩১ জনকে আইসোলেশনের ব্যবস্থা করা হবে। এছাড়াও তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে আগামীকাল আইইডিসিআর’এ পাঠানো হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network