শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের নতুন পুলিশ কমিশনার ডিআইজি আশিক সাঈদ

আপডেট: November 4, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিআইজি মো. আশিক সাঈদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে পদায়ন করা হয়েছে।

মো. আশিক সাঈদ বাংলাদেশ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ২০২৬ সালের জুলাই মাসে তিনি রাজশাহী রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া পুলিশ সদর দপ্তরের ডিআইজিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

শিল্পাঞ্চল অধ্যুষিত গাজীপুর মহানগরে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিকদের পুলিশি সেবা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন কমিশনারের দায়িত্বকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশেষ করে শিল্প-কারখানার নিরাপত্তা নিশ্চিত করা, শ্রমিক অসন্তোষ মোকাবিলা, অপরাধ দমন এবং মহানগরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদারে নতুন কমিশনারের ভূমিকা নিয়ে প্রত্যাশা রয়েছে।নতুন কমিশনারের নেতৃত্বে গাজীপুর মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনবান্ধব পুলিশি সেবা আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network