শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

গাজীপুরে ইয়াবা নিয়ে কারাগারে প্রবেশের সময় কারারক্ষী আটক

আপডেট: April 30, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ৩২৮টি ইয়াবা নিয়ে প্রবেশের সময় পিন্টু মিয়া (৩০) নামের এক কারারক্ষী আটক হয়েছেন। গতকাল রাত ৮টার দিকে কারাগারের মূল ফটক থেকে তাকে আটক করা হয়।

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানা ও কারা কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে পিন্টু মিয়া ইয়াবা নিয়ে কারাগারের প্রধান ফটকে ঢুকেন। এসময় নিরাপত্তা কাজে নিয়োজিত কারারক্ষী আতিকুর রহমানের সন্দেহ হলে পিন্টু মিয়ার দেহ তল্লাশি করেন। পরে তার কাছ থেকে ৩২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করেন আতিকুর। পরে কোনাবাড়ী থানা পুলিশের কাছে সোর্পদ করা হয় তাকে। কারারক্ষী পিন্টু মিয়া ঢাকার ধামরাই উপজেলার গোড়াইল গ্রামের আব্দুল ওয়াহিদ মিয়ার ছেলে।

মহানগরের কোনাবাড়ী মেট্রো থানার আবু সিদ্দিক জানান, ৩২৮ পিস ইয়াবাসহ পিন্টু মিয়া নামের এক কারারক্ষীকে থানায় সোর্পদ করেছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network