শিরোনাম
আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

গাজীপুরে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট: December 12, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে। এ উপলক্ষে গাজীপুর মহানগর কৃষক দল আলোচনা সভা, র‌্যালি, কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার সকালে সিটি করপোরেশনের শহীদ স্মৃতি হাই স্কুল মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।

গাজীপুর মহানগর কৃষক দলের আহবায়ক আতাউর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক মইজুদ্দিন তালুকদার ও সদস্য সচিব খান জাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আ ন ম ইব্রাহিম। সভায় প্রধান বক্তা ছিলেন কৃষক দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির কুটির ও শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম, সদস্য হারুনুর রশিদ খান, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আহমদ আলী রুশদি, সাবেক যুগ্ম আহবায়ক হান্নান মিয়া হান্নু, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মহানগর কৃষক দলের যুগ্ম আহবায়ক সেলিম রেজা প্রমুখ।

এর আগে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জয়দেবপুর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে শিববাড়ি মোড় পর্যন্ত এসে শেষ হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network