শিরোনাম
আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

গাজীপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আপডেট: January 11, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

রিপোর্ট অলিউল্লাহ:: গাজীপুরের ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ ছিল।

গাজীপুর জেলা আমির ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।শুরা সদস্য মোহাম্মদউল্লাহর সঞ্চালনায় এ সম্মেলনে আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক মুহাম্মদ ইজ্জত উল্লাহ এবং কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মো. সামিউল হক ফরুকী।

সম্মেলন উপলক্ষ্যে গাজীপুরের কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় এ কর্মী সম্মেলন অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।জনসাধারণ আশা প্রকাশ করেন, জামায়াতে ইসলামীর এই কার্যক্রম দেশের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network