গাজীপুরে জুতার কারখানা ও তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে

আপডেট: October 11, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় জুতার কারখানা ও তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে।শনিবার রাত পৌনে ১০টার দিকে আগুন জুতার কারখানা ও রাত ১২টার দিকে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এর আগে বিকাল ৪টার দিকে উপজেলার উলুসারা এলাকায় জুতার কারখানা ও রাত ১০টার দিকে রহমত টেক্সটাইল মিলের তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, গাজীপুরের কালিয়াকৈরে জুতা তৈরির একটি কারখানায় শনিবার ভয়বহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা প্রায় ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নেভাতে গভীর রাত পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করছিলেন তারা।

এদিকে একই রাতে ওই উপজেলার অপর একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ফায়ার সার্ভিসের কালিয়াকৈর স্টেশনের কর্মকর্তা মো. কবিরুল ইসলাম জানান, কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ উলুসারা এলাকাস্থিত এফবি ফুটওয়্যার লিমিটেড নামের কারখানায় জুতা ও সোল তৈরি করা হয়।

শনিবার বিকাল ৪টার দিকে স্টিল ফ্রেমে টিনশেডের তৈরি একতলার এ কারখানায় হঠাৎ বিকট শব্দে বৈদ্যুতিক মোটর বিস্ফোরণ হলে আগুনের সূত্রাপাত হয়।

কারখানায় জুতা তৈরির কেমিক্যাল ও সোলসহ দাহ্য পদার্থ থাকায় মুহূর্তেই আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করে। আগুনের ভয়াবহতা দেখে কারখানা থেকে কর্মরত শ্রমিকরা দ্রুত বেরিয়ে যায়। এ সময় শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হন।

ফায়ার সার্ভিসের সদর দফতরের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর, গাজীপুর, সাভার ইপিজেড, কাশিমপুরসহ আশপাশের স্টেশনের আটটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।
আগুনের ভয়াবহতায় কারখানা ভবনের একাংশের শেড ধসে পড়ে।

ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে গভীর রাত পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন লাগার সঠিক কারণ এ মুহূর্তে বলা যাচ্ছে না। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে একই রাতে কালিয়াকৈর উপজেলার রহমত টেক্সটাইল মিলের একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ জানান, কালিয়াকৈরের মৌচাক এলাকাস্থিত রহমত টেক্সটাইল মিলের তুলার গুদামে শনিবার রাত ১০টার দিকে আগুনের সূত্রাপাত হয়। কারখানায় কাপড় ও সুতা উৎপাদনের জন্য বিপুল পরিমাণ তুলা বড় আকারে এ গুদামে রাখা ছিল। আগুন মুহূর্তেই গুদামে রাখা তুলার গাইটে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের দুটি, শ্রীপুর ও ডিবিএল স্টেশনের একটি করে মোট ৪টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। তারা প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network