গাজীপুরে ঝুট গুদামে আগুন

আপডেট: December 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১২ ডিসেম্বর) বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া।

জানা যায়, কোনাবাড়ির আমবাগ এলাকার বাদশা মিয়া, হালিম হোসেন, মুকুল মিয়া ও আবদুর রউফ স্থানীয় শাহ্ আলমের মালিকানাধীন গুদামঘর ভাড়া নিয়ে ঝুট ব্যবসা করে আসছিলেন। রোববার বেলা ২টার দিকে ওই গুদামে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা তা নেভাতে এগিয়ে আসেন, পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, ঝুট গুদামে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট এসে যোগ দেয়। এখন আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে, তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে একটু সময় লাগবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network