১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির: ত্যাগ, সংগ্রাম ও জনসেবার এক পরিচিত নাম দর্শনায় পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী মূল্যায়ন চাই: মতিউল ইসলাম রানা গৌরনদীতে মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ছেলেকে জেল-জরিমানা জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান সৃষ্টি করা: উপাচার্য মামুন অর রশিদ বিশ্বকাপে প্রথম হ্যাট্রটিক মেসির চরফ্যাশনে ব্র্যাক এর উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

গাজীপুরে ৫৮ লাখ টাকা ও সাড়ে ১০ হাজার ইয়াবাসহ আটক ২

আপডেট: জুন ১৬, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধারসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।সোমবার রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর মুক্তারবাড়ী আউচপাড়া জামে মসজিদের পাশের একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে ৫৮ লাখ টাকা ও ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটককৃতরা হলেন মো. আনোয়ার হোসেন (৩৬)। তিনি নরসিংদী জেলার মাধবদী থানার চর দিঘলদী এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে। বর্তমানে তিনি টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া আক্কেল আলী সড়কের বাবর গাজীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

অপর আটক ব্যক্তি মো. শাওন (২৬)। তিনি নরসিংদী জেলার রায়পুরা থানার চর দিঘলদী এলাকার মৃত আমির হোসেনের ছেলে। তিনিও একই এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও নগদ অর্থের উৎস এবং তাদের মাদক নেটওয়ার্ক সম্পর্কে তদন্ত চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network