গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫

আপডেট: January 27, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চন্দ্রা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৫ জন ডাকাত গ্রেফতার করেছে থানা পুলশি সদস্যরা।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দ্রা এলাকায় নর্দান পোশাক কারখানার সামনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল- এমন গোপন সংবাদের ভিতিত্তে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার  করা হয়।

বৃহস্পতিবার দুপুরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান  জানান, ওই ডাকাতদেরকে গ্রেফতার করে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network