শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

গাজীপুরে ডিবি পরিচয়ে জুয়েলারির স্বর্ণ লুট, গ্রেপ্তার ৭

আপডেট: September 30, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ,গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ডিবি পুলিশ পরিচয়ে একটি জুয়েলারির স্বর্ণ ও রূপা লুটের ঘটনায় ৭জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার রাতে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ ও ঢাকা মহানগীর শাহবাগ ও পল্টন থানা এলাকায় থকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কৃতরা হলেন, ঝালকাঠির আসাদুজ্জামান পলাশ (৪০),  পিরোজপুরের অলিউর রহমান (৪০), বরিশালের আঃ হাকিম (৪০) ও , কামরুল ইসলাম (৩৬), ঢাকার যাত্রাবাড়ির রিপন আহাম্মেদ ও  রবিন (৪০), পটুয়াখালির মহোন চৌকিদার (৫২), ও  লক্ষীপুরের বাচ্চু মিয়া (৪৫)। তাদের কাছ থেকে ডিবির জ্যাকেট, ওয়াকিটকি ও হ্যান্ডকাফ, লুটে ব্যবহৃত মাইক্রোবাস এবং ৩ ভরি স্বর্ণ ও ১১ ভরি রূপা উদ্ধার করা হয়।

মহানগর ডিবি পুলিশের উপকমিশনার মো. নূরে আলম জানান, গত ১৯ সেপ্টেম্বর রাত পৌনে ১১টার দিকে টঙ্গীর গাজীপুরার কাজীবাড়ী সড়কে ওই রিয়ামনি জুয়েলার্সের কর্মচারী আমির হোসেন (২২) প্রতিষ্ঠানের মালিকের  মামাত ভাই আবু কালাম আজাদ (১৪) জুয়েলার্স থেকে সাড়ে ১১ লাখ টাকা মূল্যের প্রায় সাড়ে ১৪ ভরি স্বর্ণালংকার এবং ১০৭ ভরি রূপার অলংকার নিয়ে কাজী বাড়ির বাসায় ফিরছিল। কাজীবাড়ী মডেল স্কুলের সামনে পৌছাঁলে ডিবি পুলিশের জ্যাকেট পড়া ০৬/০৭ জন লোক একটি মাইক্রোবাস নিয়ে এসে তাদের গতিরোধ করে।

সঙ্গে অবৈধ স্বর্ণ রয়েছে বলে তাদের দুইজনকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে বেদম মারধর করে। পরে স্বর্ণালংকর রেখে তাদের নগরীর কোনাবাড়ী থানার পাশের মৌচাক এলাকায় ফেলে চলে যায়। এ ঘটনায় ২১ সেপ্টেম্বর টঙ্গী পূর্ব থানায় মামলা করেন জুয়েলার্স মালিক মো. ইয়াসিন (৩০)।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network