শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

গাজীপুরে বেদে পল্লীতে ত্রাণ দিলেন এসপি শামসুন্নাহার

আপডেট: May 3, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: করোনাভাইরাস বাংলাদেশে প্রাদুর্ভাব হওয়ার পর এক একটি মানবিক কাজ করে যাচ্ছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার। পুলিশের বেতনের টাকা থেকে চাল-ডাল কিনে বাড়ি বাড়ি গিয়ে নিজে পৌঁছে দিয়েছেন। এমনকি সড়কে নেমে সাধারণ মানুষ ঘরে থাকতে বুঝানোর চেষ্টা করেছেন। শুধু তাই নয়, জেলার বিভিন্ন এলাকায় গিয়ে গান গেয়েও মানুষদের ঘরে থাকতে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন এসপি শামসুন্নাহার।

এবার বেদে পল্লীতে গিয়ে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় পণ্য দিলেন গাজীপুরের এসপি।

আজ রবিবার গাজীপুরের কাপাসিয়ায় তরগাঁও খেয়াঘাট এলাকায় ৩৯টি বেদে পরিবারের মাঝে চাল, ডাল ও আলুসহ নিত্যপণ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার শামসুন্নাহার। একেকটি ব্যাগে সপ্তাহের খাবার ছিল বলে জানা গেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাইকার, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামসহ থানা পুলিশের সদস্যরা।

পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে হাটবাজার বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখে পড়েছেন দুস্থ ও ছিন্নমূল মানুষ। তাই পুরো জেলায় গরিব অসহায় মানুষের উপকারে প্রশাসনের পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network