আপডেট: April 27, 2020
গাজীপুর মহানগরীর পূবাইলে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রবিউল ইসলাম ওরফে রবু (৩২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) রাতে নগরীর পূবাইল থানার সাতপোয়া এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, ওই এলাকায় একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা করছে- এমন খবেরর ভিত্তিতে র্যাব অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে র্যাবও পাল্টা গুলি চালায় এতে হত্যা মামলার আসামি ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে রবু গুলিবিদ্ধ হয়ে মারা যান।

