শিরোনাম
আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

গাজীপুরে সাবেক আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় জামায়াত নেতাকর্মীরা

আপডেট: January 4, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় মিছিল নিয়ে হাজির হয়েছেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার রাতে জয়দেবপুর থানায় জমায়েত হন তারা। তবে শেষ পর্যন্ত পুলিশ তাকে ছাড়েনি।গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার নাম মো. শফিকুল সিকদার (৩৮)।

তার বাড়ি গাজীপুর সদর উপজেলার বিকেবাড়ি এলাকায়। তিনি মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। গতকাল শুক্রাবার সন্ধ্যায় সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

২০২৩ সালের ৮ সেপ্টেম্বর করা মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কমিটির তালিকায় ২৩ নম্বর ক্রমিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. শফিকুল সিকদারের নাম রয়েছে।গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী জেনারেল সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, ‘২০১৮ সালের আগে শফিকুল সিকদার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে তিনি জামায়াতের ফরম পূরণ করে আমাদের রাজনীতিতে যুক্ত হয়েছেন। অন্য একটি দলের নেতারা তাকে (শফিকুল) দলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। তাদের দলে যোগ না দেওয়ার কারণে তারা তাকে পুলিশে ধরিয়ে দিয়েছেন।

এ কারণে তার বিষয়ে কথা বলার জন্য জামায়াতের নেতা-কর্মীরা থানায় গিয়েছিলেন বলে জানান তিনি।জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুস সেলিম বলেন, ‘শফিকুলের নামে নিয়মিত (রাজনৈতিক) মামলা আছে। তাকে ছাড়িয়ে নিতে জামায়াতের নেতা-কর্মীরা চেষ্টা করেছিলেন, তবে তাকে ছাড়া হয়নি। আজ শনিবার সকালে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network