শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

গাজীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী আটক

আপডেট: April 13, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। রবিবার (১২ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আওলাকান্দা গ্রামের হাবি মিয়ার মেয়ের মিতু আক্তার(২৪) ও পঞ্চবটি গ্রামের সিরাজ মিয়ার মেয়ে শারমিন (১৯)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, রবিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন হিমারদিঘী আমতলী এলাকায় অভিযান চালিয়ে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক শাহীন মাহমুদ বলেন, “দুই নারী দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। তাদের টঙ্গী পূর্ব থানার হস্তান্তর করা হলে নিয়মিত মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network