শিরোনাম
জুলাই সবার, কারও একার নয়: শফিকুর রহমান শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত ধর্ষণ মামলায় বরিশাল ছাত্র ইউনিয়ন সভাপতি গ্রেফতার রাজাপুরে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বরিশাল চরকরনজিতে সরকারি খাল ও চরের মাটি কেটে ইটভাটায় বিক্রি বরিশালে হারিয়ে যাওয়া ২০ মোবাইল উদ্ধার করলো পুলিশ বরগুনায় বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণসহ গ্রেপ্তার ২ চরফ্যাশন প্রেসক্লাবের সেক্রেটারী কামাল গোলদারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, সাংবাদিকদের প্রতিবাদ আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

গুড়ের সাথে উইন সেরেক্স পাচারকালে একজন আটক

আপডেট: January 29, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

জীবননগর উপজেলার পেয়ারাতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করেছে বিজিবি। গুড়ের সাথে ভারতীয় মাদকজাতীয় সিরাপ উইন সেরেক্স পাচারকালে বুধবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। এসময় জব্দ করা হয় ৯২ বোতল উইন সেরেক্স, ১৩০ কেজি খেজুরের গুড় ও ৫টি প্লাস্টিকের ক্যারেট। আটক মুকুল মিয়া (৩৫) জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের মৃত কফিল উদ্দীনের ছেলে।

বিজিবি জানায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন গয়েশপুর বিওপির একদল বিজিবি বুধবার (২৮শে জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৯/এমপি হতে আনুমানিক ৩ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার পেয়ারাতলা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় মুকুল মিয়া নামের একজনকে আটক করে তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৯২ বোতল ভারতীয় উইন সেরেক্স সিরাপ, ১৩০ কেজি খেজুরের গুড় ও ৫টি প্লাস্টিকের ক্যারেট। অভিযানে নেতৃত্বে দেন হাবিলদার বিল্লাল হোসেন।

এ ঘটনায় জীবননগর থানায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ আটক আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network