শিরোনাম
বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় বিসিবি পরিচালকের অপসারণ দাবি ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা লুট, গ্রেপ্তার দম্পতি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচারে দাবিতে পাথরঘাটায় মানববন্ধন অনলাইন জুয়ার অভিযোগে কথিত ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেপ্তার ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা

গৃহকর্মীকে ধর্ষণ, সেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার

আপডেট: May 5, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চাঁদপুরে আলোচিত গৃহকর্মী ধর্ষণ ঘটনার মামলার প্রধান আসামি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আমজাদ মাহমুদ নিলয় (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ। (মঙ্গলবার) তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চাঁদপুর সদর মডেল থানায় নিয়ে আসা হয়।

পুলিশের দেওয়া তথ্যমতে, আব্দুল মাজেদ (৫৪) ও শাহানাজ বেগম (৪৫) দম্পতি চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ কর্মরত। তারা ভোলা জেলার দৌলতখান উপজেলার চরশফী গ্রামের বাসিন্দা। চাঁদপুর ওয়ারলেছ বাজার সিরাজ বরকান্দাজ এর বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন।

জানা যায়, ধর্ষিতা গৃহকর্মী তাদের একই গ্রামের মানসিক রোগীর কন্যা। তার মা অন্যত্র বিবাহ করে চলে যান। দীর্ঘ ৪ বৎসর যাবৎ এই দম্পতি তাকে দিয়ে বাসার কাজ করিয়ে আসছিল। এই চার বছরে তারা ধর্ষিতার কোন টাকা-পয়সা পরিশোধ করেনি।

লকডাউনের সময় বাবা-মা কর্মস্থলে চলে গেলে তাদের ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে আমজাদ মাহমুদ নিলয় (২১) গৃহকর্মীকে ১ বছর যাবৎ বাসায় একা পেয়ে ধর্ষণ করে আসছিল।
ভিকটিম বিষয়টি আব্দুল মাজেদ দম্পতিকে অবহিত করলেও তারা বিষয়টি কর্ণপাত না করে ভিকটিমকে শারীরিক ও মানসিক নির্যাতনসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে চুপ থাকতে বাধ্য করে।
সর্বশেষ গত ১৪ই এপ্রিল দুপুর ১২টার সময় আব্দুল মাজেদ দম্পতি অফিসে চলে গেলে এই সুযোগে তাদের পুত্র আমজাদ মাহমুদ নিলয় (২১) ভিকটিমকে আবারও ধর্ষণ করে।

ভিকটিম সর্বশেষ ঘটনার বিষয়টি আব্দুল মাজেদ দম্পতিকে জানিয়ে প্রতিকার চাইলে শাহনাজ বেগম ও তার ছেলে আমজাদ মাহমুদ নিলয় ভিকটিমকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। ভিকটিম তাদের দীর্ঘদিনের নির্যাতন সহ্য করতে না পেরে গত ৩০শে এপ্রিল আত্মহত্যার উদ্দেশ্যে আব্দুল মাজেদ দম্পতির বাসা থেকে বের হয়।

বিষয়টি থানা পুলিশ জানতে পেরে ভিকটিমকে উদ্ধার করে এবং তার কাছ থেকে বিষয়টি পুরোপুরি অবহিত হয়। পরে ঐ দিন শাহনাজ বেগমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় এবং তাদের বিরুদ্ধে ভিকটিমের আবেদনের প্রেক্ষিতে চাঁদপুর সদর মডেল থানায় মামলা রুজু করে শাহনাজ বেগমকে আদালতে সোপর্দ করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ জানান, আসামিকে বুধবার আদালতে সোপর্দ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network