গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ কারাগারে

আপডেট: March 11, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরগুনার বেতাগীতে গৃহবধূকে (৩০) ধর্ষণের অভিযোগে আব্দুর রহিম খান ওরফে ভুট্টোকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) তাকে বরগুনা জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার ভুক্তভোগীর কাছে গিয়ে মোবাইল ফোন নম্বর সংগ্রহ করেন রহিম। সোমবার সকাল ১০টার দিকে গৃহবধূর বাড়িতে গিয়ে তাকে একা পেয়ে ধর্ষণ করেন।এই ঘটনার পর ভুক্তভোগী বেতাগী থানায় মামলা করেন।ভুক্তভোগী বলেন, ‘গতকাল সকালে আমার বাড়িতে কেউ ছিল না। বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন রহিম।’

মামলার তদন্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন খান বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেপ্তার করি।বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, ‘রহিমকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া ধর্ষককারী যে-ই হোক না কেন, তাদের বিরুদ্ধে থানা পুলিশের কঠোর অবস্থানে রয়েছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network