গোপালগঞ্জে আগুনে পুড়ল ১২ দোকান

আপডেট: July 2, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

গোপালগঞ্জ প্রতিনিধি:: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় শট সার্কিটের আগুনে পুড়ল হাইশুর বাজারের ১২টি দোকান। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।

রোববার ভোর ৪টার দিকে উপজেলার রাজপাট ইউপির হাইশুর বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন রাপজাট ইউপির ৮ নম্বর ইউপি সদস্য রাম বিশ্বাস ও কাশিয়ানী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোজাম্মেল হোসেন

ইউপি সদস্য রাম বিশ্বাস জানান, ভোরে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে ওই বাজারের একটি দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এতে একে একে ওই বাজারে ১২টি দোকানে আগুন ধরে। খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে মুদি, কাপড়, ইলেক্ট্রনিক্সের দোকানসহ ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী শ্রীপতি বৈরাগী বলেন, বাজারের একটি দোকান থেকে প্রথমে আগুন লাগে। আগুনের খবর শুনে বাজারে আসতে আসতে আমার সব শেষ হয়ে গেছে। আমি এখন পথের ফকির।

এ আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অতিশ বিশ্বাস বলেন, রাতে দোকান বন্ধ করে বাসায় দিয়েছি। ভোরে শুনি বাজারে আগুন লেগেছে। গিয়ে দেখি আমার সব শেষ।

কাশিয়ানী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোজাম্মেল হোসেন বলেন, খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network