শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

আপডেট: April 15, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

শামীম মীর গৌরনদী প্রতিনিধি::বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে পান্তা ইলিশ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ৮টায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ডাক বাংলো চত্বরে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিকসহ গন্যমাম্য ব্যক্তিদের নিয়ে পান্তা ইলিশের আয়োজন করা হয়। ৯টায় উপজেলা সদরে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলায়তনে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশন করার মধ্য দিয়ে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান, গৌরনদী মডেল থানা ওসি তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সারোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান স্বপন শরীফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার অলী শেখ, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারন সম্পাদক মোঃ জুলফিকার সরদার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network