আপডেট: August 29, 2026
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের গৌরনদীতে বন্দর রোডে নবনির্মিত ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় মার্কেটের ফিতা কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মার্কেটের শুভ উদ্বোধন করা হয়।ফাদার ফ্রান্সিস লিটন গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ক্যাথলিক টাইসিসের বিশপ ইম্মানুয়েল কানন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল, গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাত হান্নান, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস রতন গুদা, পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডিজিএম মোহাম্মদ আব্দুল হালিম, ক্যাথলিক প্যারিশের সদস্য ফাদার মাইকেল মিলন দেউরি, ফাদার পলাশ, ফাদার ফিলিপ রায়, বেভারেল মাইকেল জেমস রায়, ফাদার লরেন্স নেকাবালি, আগৈলঝাড়া ঘোড়ারপাড় ক্যাথলিক চার্চের পুরোহিত ফাদার মুকুল, প্র্যাকটিস চার্চের পুরোহিত জেমস মাইকেল রায় এবং স্ট্যান্ড কমিউনিটি অ্যাসোসিয়েশনের নেতা সুধাংশু বোস।এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাথলিক চার্চের সেক্রেটারি এবং ঠিকাদার মোহাম্মদ ইউসুফ হোসেনসহ স্থানীয় খ্রিস্টান,মুসলিম ও হিন্দুসহ বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গৌরনদীর বন্দর রোড একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে নতুন এ মার্কেট চালু হওয়ায় স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটার পাশাপাশি সাধারণ মানুষের কেনাকাটার সুযোগ ও সুবিধা আরও বাড়বে। একই সঙ্গে নতুন এ মার্কেট স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।প্রধান অতিথির বক্তব্যে বরিশাল ক্যাথলিক টাইসিসের বিশপ ইম্মানুয়েল কানন মার্কেটটির সফলতা ও সার্বিক উন্নতি কামনা করেন। তিনি ব্যবসায়ীদের সততা, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে ফাদার ফ্রান্সিস লিটন গমেজের নেতৃত্বে মার্কেটটির সার্বিক কল্যাণ, ব্যবসায়ী ও ক্রেতাদের মঙ্গল এবং ভবিষ্যৎ সমৃদ্ধি কামনা করে বিশেষ খ্রিস্টীয় প্রার্থনা অনুষ্ঠিত হয়।

