গৌরনদীতে খাদ্যবান্ধব কর্মসূচির তদারকি কর্মকর্তা-ডিলারদের নিয়ে সভা অনুষ্ঠিত

আপডেট: September 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

 

শামীম মীর, গৌরনদী:
খাদ্যবান্ধব কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে বরিশালের গৌরনদীতে তদারকি কর্মকর্তা ও ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা এগারটায় উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা খাদ্য কর্মকর্তা অশোক কুমার চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা একাডেমী সুপারভাইজার গৌরঙ্গ প্রসাদ গাইন। সভায় সাতটি ইউনিয়নের ১৪জন ডিলার ও তদারকি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network