আপডেট: September 8, 2020
মামলার বাদী গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হক জানান, সোমবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আসাদুল ইসলাম ও এএসআই হুমায়ুন কবিরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে নাজিরপুর শংকরপাশা গ্রামের আবুল কালাম ফকিরের পুত্র নাইম ফকিরের বসতবাড়ির বাথরুমের পাশ থেকে ছয় ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এসময় গাঁজা গাছের মালিক নাইম ফকির (২৪) গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

