শিরোনাম
ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ উজিরপুরে সাঁকো নির্মাণ: জনদুর্ভোগ কমাতে অর্থায়ন ও উদ্যোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

গৌরনদীতে গৃহবধূ ধর্ষনের ঘটনায় মামলা, ডাক্তারী পরীক্ষায় প্রেরন

আপডেট: May 14, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক।। বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাদুরতলা গ্রামে এক গৃহবধূকে (৩৫) জোরপূর্বক ধর্ষন করেছে স্থানীয় এক যুবক (৪০)। এ ঘটনায় বৃহস্পতিবার নির্যাতিতা বাদি হয়ে গৌরনদী মডেল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে। গতকাল পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষা ও আদালতে জবানবন্দির দেয়ার জন্য বরিশাল পাঠিয়েছে।
পুলিশ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাদুরতলা গ্রামে এক গৃহবধূ (৩৫) নিজ রান্না ঘরে কাজ করছিল। এ সময় একই গ্রামের কাদের তালুকদারের ছেলে পান্নু তালুকদার (৪০) ঘরে ঢুকে মুখ চেপে জোরপুর্বক গৃহবধূকে ধর্ষন করে। নির্যাতিতা গৃহবধূ অভিযোগ করে বলেন, প্রতিবেশী বখাটে যুবক পান্নু তালুকদার তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল এতে সে রাজি না হওয়ায় কয়েক দিন ধরে দেখে নেওয়ার হুমকি দেন এবং মঙ্গলবার রাতে জোরপূর্বক ধর্ষন করে। গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসেন বলেন, ধর্ষনের ঘটনায় ধর্ষিত গৃহবধূ বাদি হয়ে পান্নু তালুকদারকে আসামি করে বৃহস্পতিবার একটি ধর্ষন মামলা দায়ের করেছে। ধর্ষিতাকে উদ্ধার করে বৃহস্পতিবার ডাক্তারী পরীক্ষার ও আদালতে জবানবন্দি দেয়ার জন্য বরিশাল পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network