৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

গৌরনদীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবার পেল ৫৮ বান্ডিল ঢেউটিন ও আর্থিক সহায়তা

আপডেট: জুলাই ৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী প্রতিনিধি:: গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার দুঃস্থদের মাঝে টিন ও নগদ টাকা বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরয়ার আলম বিপ্লব, উপজেলা সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব শরিফ শফিকুর রহমান স্বপন, উপজেলা প্রকল্প কর্মকর্তা খোকন দাস, বিএনপি নেতা শামীম খলিফা ও গাজী আবু বকর। গৌরনদী উপজেলা ও পৌরসভার ৪৮ টি দুঃস্ত পরিবারের মধ্যে ৫৮ বান্ডিল টিন ও প্রতি বান্ডিলের অনূকূলে নগদ তিন হাজার টাকা প্রদান করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network