১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির: ত্যাগ, সংগ্রাম ও জনসেবার এক পরিচিত নাম দর্শনায় পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী মূল্যায়ন চাই: মতিউল ইসলাম রানা গৌরনদীতে মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ছেলেকে জেল-জরিমানা জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান সৃষ্টি করা: উপাচার্য মামুন অর রশিদ বিশ্বকাপে প্রথম হ্যাট্রটিক মেসির চরফ্যাশনে ব্র্যাক এর উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

গৌরনদীতে মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ছেলেকে জেল-জরিমানা

আপডেট: জুন ১৭, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

শামীম মীর:: বরিশালের গৌরনদীতে মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন করার অপরাধে বিকাশ চন্দ্র বালা (২৬) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান ওই যুবককে এই সাজা দেন।দণ্ডপ্রাপ্ত বিকাশ চন্দ্র বালা (২৬) গৌরনদী পৌর এলাকার হরিসেনা গ্রামের বাসিন্দা এবং বিপুল চন্দ্র বালার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বিকাশ নেশার টাকার জন্য প্রায়ই তার বাবা-মার ওপর নির্যাতন চালাতেন। টাকা না পেলে ঘরবাড়ি ভাঙচুর এবং বাবা-মাকে মারধরের ঘটনাও ঘটাতেন। মঙ্গলবার সকালে মাদক সেবনের তথ্যের ভিত্তিতে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network