গৌরনদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা মহিদুল আহত

আপডেট: February 25, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের গৌরনদী উপজেলায় ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি মহিদুল ইসলাম (সুমন) আহত হয়েছেন।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে সরিকল এলাকা থেকে গৌরনদীর উদ্দেশ্যে জরুরি কাজে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সরিকল ইউনিয়নের সড়কে একটি ভ্যানের সাথে সুমনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি সড়কে ছিটকে পড়ে আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

বর্তমানে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।আহত মহিদুল ইসলাম (সুমন) সরিকল ইউনিয়নের ১নং ওয়ার্ড শাহাজিড়া এলাকার বাসিন্দা এবং তিনি বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network