শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আম্পানে যশোরে ১২ জনের মৃত্যু

আপডেট: May 22, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ঘূর্ণিঝড়ে ঘরের ওপর গাছ পড়ে যশোরে মা-মেয়েসহ ১২ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে যশোরের বিভিন্ন উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে যশোরের শার্শা উপজেলায় চারজন, চৌগাছায় দুজন, বাঘারপাড়ার একজন ও মণিরামপুর উপজেলার আছেন পাঁচজন।

পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার রাতে শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পানের সময় সবাই ঘরে অবস্থান করছিলেন। ঝড়ে ঘরের ওপরে গাছ পড়ে ১২ জন প্রাণ হারিয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন যশোরের চৌগাছা উপজেলার চানপুর গ্রামের চায়না বেগম (৪৫) ও তাঁর মেয়ে রাজিয়া খাতুন (১৪), শার্শা উপজেলার সামটা জামতলা গ্রামের মোক্তার আলী (৬৫), মালোপাড়া গ্রামের গোপালচন্দ্র বিশ্বাস (৬৫), গোগা পশ্চিমপাড়ার শাহজাহানের স্ত্রী ময়না খাতুন (৩৫) ও মহিষাকুড়া গ্রামের মিজনুর রহমান (৬০), বাঘারপাড়া উপজেলার বুধুপুর গ্রামের আবদুস সাত্তারের স্ত্রী ডলি বেগম (৫০), মণিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামের খোকন দাস (৭০), তাঁর স্ত্রী বিজন দাসী (৬০), ওয়াজেদ আলী (৫০), তাঁর ছেলে ঈশা (১৫) ও জবেদ আলীর স্ত্রী আছিয়া বেগম (৭০)।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network