শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

ঘূর্ণিঝড় ‘যশ’ বরিশালে ১,০৭১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

আপডেট: May 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘যশ’র ভয়াবহতা থেকে উপকূলবাসীকে রক্ষায় প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশাল জেলা প্রশাসন। এ লক্ষ্যে এরই মধ্যে প্রস্তুত রাখা হয়েছে ১০৭১টি আশ্রয়কেন্দ্র। এর মধ্যে ৩১৬টি সাইক্লোন শেল্টার ও ৭৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠান।
সোমবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস বলেন, ৩১৬টি বিশেষায়িত সাইক্লোন শেল্টার ও ৭৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ছয় লাখ ৪২ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য জেলায় ৮৪ মেট্রিক টন চাল ও ১৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক মন্ত্রণালয়ে যোগযোগ করা হচ্ছে। সরকারের যেকোনো নির্দেশনা বাস্তবায়নের জন্য জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।

রোববার বরিশালের সব ইউএনও এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভা করেছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। সভায় ঘূর্ণিঝড় শুরুর আগেই সব এলাকায় সতর্কতামূলক মাইকিং ও অন্যান্য ব্যবস্থা নিতে তাদের নির্দেশনা দেন তিনি। এছাড়া বেশি ঝুঁকিতে থাকা উপকূলবাসীকে অগ্রাধিকার ভিত্তিতে আশ্রয়কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করতে বলেন জেলা প্রশাসক।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network