চরকাউয়ায় লুনা ব্রিকসকে গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, দুই লাখ টাকা জরিমানা

আপডেট: December 4, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো:: বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কালিখলা এলাকায় লুনা ব্রিকস নামে একটি অবৈধ ইটের ভাটা অভিযান চালিয়ে ইটের ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জহির রাজু ও পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় প্রধান মোজাম্মেল হক আকন।এ সময় লুনা ব্রিকসের দায়িত্বে থাকা ম্যানেজার রকি পালকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা শেষ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, লুনা ব্রিকস একটি অবৈধ ইটের ভাটা, তাই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, এ ধরনের অবৈধ ইটের ভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network