শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

চরফ্যাশনের আসলামপুরে শিশু নির্যাতনকে কেন্দ্র করে গৃহবধূকে নির্যাতন

আপডেট: April 20, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে আবুগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় শিশুকে মারধর করার কারণে শ্বশুরবাড়িতে এক গৃহবধূকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত গৃহবধূ নাসিমা জানান, আমার শ্বশুর বাড়ি (মালেক ফরাজী বাড়ি) ও আমার পিতার বাড়ি পাশাপাশি। গত ১৮ এপ্রিল আমার চাচা শ্বশুর নুরনবী ফরাজীর ছেলে নিহাদ(৮) কে আমার পিতা শাহজাহান সরদার আমার পৈত্রিক ঘরে চুরি করতে প্রবেশ করছে সন্দেহে আটক করে আমার চাচি শাশুড়ি শাহিনা বেগম(নিহাদের মা)এর হাতে তুলে দেয়।
পরবর্তীতে এ বিষয়কে কেন্দ্র করে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে মারধর করে এ সময় আমার স্বামী রিয়াজ বাজারে অবস্থান করে।
নিহাদের চাচী তাসনুর বেগম জানান, গত রবিবার (১৮ এপ্রিল) সকাল প্রায় ১০টার দিকে হঠাৎ পার্শ্ববর্তী শাহজাহান সরদার এর বাড়িতে হৈচৈ শুনে গিয়ে দেখতে পাই শাহজাহান সরদার এর ঘরে নিহাদ দুই হাত বাঁধা ঝুলানো অবস্থায় কাঁদছে। আমরা নিহাদকে সেখান থেকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। পরে নিহাদের কাছ থেকে জানতে পারি, ঘুড়ি খুজতে সে শাহজাহান সরদারের বাড়িতে গেলে শাজাহান সরদার তাকে হাত মুখ বেধে ঝুলিয়ে মারে। পরে তার ঘোঙ্গানি শুনে নাহিদের বোন চিৎকার দেয়।
এই বিষয়ে শাহজাহান সরদার বলেন, আমার ঘরে পোশাকের পকেট থেকে প্রায়ই টাকা চুরি হয়। ঘটনার দিন আমি মাঠ থেকে এসে দেখি নাহিদ আমার ফাকা ঘরে অবস্থান করছে আমি তাকে কেন ঘরে প্রবেশ করেছে জিজ্ঞেস করলে উত্তর দিতে না পারায় চুরির সন্দেহে রশি দিয়ে বেধে তার মাকে খবর দেই। তাৎক্ষণিক নাহিদের মা এসে তাকে নিয়ে যায়।
এখন তারা আমার নামে মিথ্যা কথা বলছে। এবং এ বিষয়কে কেন্দ্র করে আজ(২০এপ্রিল) নিহাদের চাচা জাহাঙ্গীর ফরাজী(আমার মেয়ে নাসিমার শশুর) ও তার ভাই এবং স্ত্রীরা মিলে আমার মেয়েকে তার স্বামীর অনুপস্থিতিতে বেধড়ক মারধর করে।
জাহাঙ্গীর ফরাজী তার ছেলে রিয়াজ পুত্রবধূ নাসিমাকে মারধর করেছে মর্মে স্বীকার করলেও নিজের ও পরিবারের সদস্যদের জড়িত থাকার কথা অস্বীকার করেন।
এ বিষয়ে উভয় পক্ষ থেকে চরফ্যাশন থানায় পৃথক পৃথকভাবে অভিযোগ করা হয়েছে জানা গেলেও ডিউটি অফিসার এস আই নাজমুল হোসেন সাংবাদিকদের কোন তথ্য দিতে রাজি হননি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network