শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

চরফ্যাশনে চেয়ারম্যান পুত্রের হামলায় নারীসহ আহত ৩, থানায় মামলা

আপডেট: May 10, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

(ভোলা)সংবাদদাতা : ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার মানিকা ইউনিয়নের দৌলতপুতর গ্রামে জমি -জমাকে কেন্দ্র করে চেয়ারম্যান পুত্রের হামলায় একই পরিবারের ৩জন আহত হয়েছেন। আহত ফাতেমা বেগম (৫০) , রফিজল মাঝি (৬০) ও মো. ইউসুফ হোসেন (৩২) চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন। রোববার (১০মে) সরেজমিন ঘুরে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় দৌলতপুর গ্রামের বেড়ীবাঁধ সংলগ্ন সরকারি খাস জমিতে মসজিদের নামে একটি পুকুর পাড়ের সিমানা নির্ধারনকে কেন্দ্র করে বাড়িঘর ভাংচুরসহ দুই পক্ষের সংঘর্ষ হয়। এসময় মানিকা ইউনিয়নের চেয়ারম্যান সফিউল্লাহর ছেলে তুহিন হাওলাদার ও সাহিন হাওলাদারের লাঠির আঘাতে নারীসহ ৩জন আহত হন।

এ বিষয়ে আহত ফাতেমা বেগমের স্বামী রফিজল সাংবাদিককে জানান, আমার বসত ঘরের সীমানার সংলগ্ন মসজিদের পুকুর পাড়ের নাম দিয়ে তুহিন হাওলাদার ৬হাত জমি দখল করার চেষ্টা করে আমি ও আমার স্ত্রী বাঁধা দিলে তুহিন ও তার ভাই সাহিনসহ ১০ থেকে ১২জন মিলে আমাদেরকে লাঠিসোটা দিয়ে মারধর করে এসময় ধারালো দাঁয়ের আঘাতে আমার স্ত্রী ফাতেমার মাথা ও কপাল কেটে যায়। স্থানিয় সাজেদা বেগম,শাহে আলমসহ একাধিক এলাকাবাসি বলেন, বেড়িবাঁধ সংলগ্ন দৌলতপুর ৬নং ওয়ার্ডে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন মসজিদের পুকুরটিতে সফিউল্লাহ চেয়ারম্যনের ছেলে তুহিন দির্ঘদিন ধরে মাছ চাষ করে সকল আয় ব্যয় ভোগদখল করে আসছে।

এ বিষয়ে তুহিন হাওলাদারকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া যায়নি। তবে তুহিন হাওলাদার হামলার সাথে জরিত ছিলো না বলে তার পরিবার দাবি করেন। দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দৌলতপুর গ্রামে জমিজমাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মানিকা ইউনিয়নের চেয়ারম্যনের ছেলে তুহিন হাওলাদারসহ ৪জনকে আসামী করে রফিজলের ছেলে বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network