আপডেট: August 12, 2025
নুরুল্লাহ ভূইয়া,চরফ্যাশন, ভোলা:
“প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বের অগ্রগতি” এই প্রতিপাদ্যে চরফ্যাশনে নানান আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন চত্বরে যুবদিবসের র্যালি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার পরিষদের হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। র্যালি ও আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টিএসএম ফিদা হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। এ সময় যুবক যুবতীদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলার কয়েকটি ইউনিয়নে বৃক্ষ রোপণ করা হয়।

