শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

চরফ্যাশনে নিখোঁজের ৫ দিন পর ৫ জেলের মরদেহ উদ্ধার

আপডেট: June 30, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার চরফ্যাশন উপজেলার একটি মাছ ধরার ট্রলার ২৫ জুন মাছ ধরতে গিয়ে ঢেউয়ের আঘাতে ১৩ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরমোহনার সোনার চর এলাকায় ডুবে যায়। ডুবে যাওয়ার এক দিন পর ট্রলারের মালিক জাহাঙ্গীর মাঝি ও তার ছেলে আব্দুল গনিকে চর মন্তাজ এলাকার একটি ট্রলার উদ্ধার করে। এর দুই দিন পর (২৮ জুন) পটুয়াখালীর রাঙ্গাবালি এলাকার আরেকটি ট্রলার জেলে আবদুর রব, জাকির মিস্ত্রী, আনোয়ার, জাকির আকনসহ চার জেলেকে জীবিত উদ্ধার করে।ট্রলারের ছয় জেলে জীবিত উদ্ধার হলেও পাঁচ দিন ধরে অপর সাত জেলে নিখোঁজ ছিল।

পরে জীবিত উদ্ধার হওয়া জেলেদের তথ্য অনুযায়ী নিখোঁজ জেলের পরিবারের সদস্যরা দুইটি ট্রলার নিয়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে সাগর মোহনায় যান। শুক্রবার (৩০ জুন) সাগর মোহনার শিবচর এলাকা থেকে নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়।
তারা হলেন- নুরুল ইসলাম, হারুন দর্জি (৪৩), শরিফ হোসেন (২০), ছাত্তার হাওলাদার (৩৮), নুর ইসলাম (৭৮) ও ফজলে করিম রাঢ়ি। ট্রলারের অধিকাংশ জেলের বাড়ি চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের।বাকিদের বাড়ি একই উপজেলার এওয়াজপুর ইউনিয়নে।
তবে ওই ট্রলারে থাকা রহিম মাঝি (৫৫) ও শিহাব (১৫) নামের দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন।শুক্রবার (৩০ জুন) দুপুরের পর নিখোঁজ পাঁচ জেলের মৃতদেহ উদ্ধার করে ট্রলারযোগে চরফ্যাশনের সামরাজ ঘাটে এসে পৌঁছেছেন স্বজনরা।

সামরাজ মাছঘাটের আড়তদার মো. শাহিন মেম্বার পাঁচ জেলের লাশ উদ্ধারের বিষয়টি  নিশ্চিত করেছেন।সামরাজ মাছ ঘাটের আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী জানান, জীবিত উদ্ধার হওয়া জেলেদের তথ্য অনুযায়ী দুর্ঘটনাকবলিত স্থানে দুটি ট্রলার নিয়ে নিখোঁজদের স্বজনরা অভিযান চালায়। শুক্রবার দুপুর পর্যন্ত সাগর মোহনার শিবচর এলাকা থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে ট্রলারে করে সামরাজ ঘাটে আনা হয়েছে।

চরফ্যাশন থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা জানান, পরিবারের অভিযোগ না থাকায় উদ্ধার হওয়া জেলেদের মরদেহ শুক্রবার সন্ধ্যার পর ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, ২০ মে থেকে ২৩ জুলাই বঙ্গোপসাগরে দুই মাসের নিষেধাজ্ঞা চলছে।কিন্তু ট্রলারটি ডুবেছে সাগর মোহনার সোনারচর এলাকার মেঘনা নদীতে। সেখানে মাছ ধরায় নিষেধাজ্ঞা নেই। ট্রলারে থাকা ছয় জেলে জীবিত ও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুই জেলেকে উদ্ধারে কোস্ট গার্ড সদস্যরা চেষ্টা চালাচ্ছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network