চরফ্যাশনে প্রবাসীর সুন্দরী স্ত্রী স্বর্ণ ও টাকা নিয়ে নিরুদ্দেশ

আপডেট: May 18, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ডের পৈত্রিক বাড়ী থেকে কুরিয়ান প্রবাসী আজাদের স্ত্রী ইশরাত জাহান নাহিদা নিরুদ্দেশ হয়েছেন। স্বামীর দেয়া ৮ লাখ টাকার স্বর্ণাংকার, নগদ ৪ লাখ টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে ১৪ মে রাতে তিনি নিরুদ্দেশ হয়েছেন বলে নাহিদার শ্বশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ।

এই ঘটনায় ১৫ মে প্রবাসী আজাদের বড় ভাই মোসলে উদ্দিন চরফ্যাসন থানায় সাধারন ডায়েরী করেছেন। ডায়েরী নং ৪৮১ তারিখ ১৫ ০৫ ২০.। মোসলেউদ্দিন সাংবাদিককে জানান, ঘটনার পরপর নাহিদার পিতৃপরিবার বিষয়টি গোপন রাখেন। ছোটভাই আজাদের স্ত্রীর জন্য ঈদের কেনাকাটা করতে এসে আজাদ এর স্ত্রী পালিয়ে যাওয়ার বিষয়টি জানা গেছে।

বিষয়টি জানাজানি হলে অজ্ঞাত স্থান থেকে নাহিদা স্বামী আজাদ কে ফোন দিয়ে দ্বিতীয় স্বামীর সংসারে ভালো আছেন বলে জানান। চরফ্যাশন থানার পুলিশ উপ পরিদর্শক নাজমুল জানান, নিখোজ নাহিদার অনুসন্ধান শুরু হয়েছে। শ্রীঘ্রই তাকে উদ্ধার করা যাবে বলে পুলিশ আশাবাদী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network