আপডেট: মে ৪, ২০২৬
ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে যথাযথ মর্যাদায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। সোমবার (৩ মে) রাত ৮টায় চরফ্যাশন প্রেসক্লাব মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের দিবসের মূল প্রতিপাদ্য ছিল— ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’। আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চ্যালেঞ্জ ও বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।
বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক সমাজ গঠনে স্বাধীন সংবাদপত্রের বিকল্প নেই। মানবাধিকার রক্ষা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।
এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, কামাল গোলদার, সিনিয়র সহ-সভাপতি কামাল মিয়াজী, এম আবু সিদ্দিক, এম. আমির হোসেন, সজিব শাহরিয়ার, যুগ্ম সম্পাদক জামাল মোল্লা, নোমান সিকদার, রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন জমাদার, দপ্তর সম্পাদক নুরুল্লাহ ভুইয়া, দৈনিক খবরপত্র প্রতিনিধি অশোক সাহা, কালেরকন্ঠ প্রতিনিধি কামরুল সিকদার, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেনসহ সভায় চরফ্যাশন উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক, টেলিভিশন চ্যানেল এবং অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকরা স্থানীয় পর্যায়ে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

