শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

চরফ্যাসনের রাস্তায় পল্লী বিদ্যুতের তারে প্রাণ গেল রাজমিস্ত্রির

আপডেট: June 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন।। ভোলার চরফ্যাসনের দুলারহাট থানার নীলকমল ঘোষের হাট সংলগ্ন রাস্তার পাশে শুক্রবার (১৮ জুন) দুপুরে রাস্তায় পরে থাকা পল্লী বিদ্যুৎ এর ছেঁড়া তার জড়িয়ে নজরুল ইসলাম (২৫) নামের এক মোটর সাইকেল চালক রাজ মেস্ত্রীর মৃত্যুর হয়েছে। নিহত নজরুল ইসলাম উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা আঃ মুনাফের ছেলে । নিহতের পরিবার সূত্রে জানা যায়, নজরুল ইসলাম নীলকমল ইউনিয়নে বাংলা বাজার সংলগ্ন একটি পাকা ভবনে রাজমিস্ত্রীর কাজ করেন। শুক্রবার প্রায় ১২ টায় মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা করে ঘোষের হাট বাজারের উত্তর পাশে রাস্তার উপর পড়ে থাকা বিদ্যুৎতের ছেঁড়া তারে মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে নজরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুলারহাট থানার ওসি মো.মুরাদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network