চরফ্যাসনে প্রধানমন্ত্রী’র উপহারের ঘর পেলেন ১শ ভূমিহীন পরিবার

আপডেট: August 9, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া, নিজস্ব প্রতিবেদকঃ
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীনদের মাঝে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে সারাদেশে ২২ হাজার ১০১টি ঘর হস্তান্তর করা হয়েছে, বুধবার( ৯ আগস্ট) সকাল পৌনে ১১ টায় টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা, নোয়াখালী ও পাবনা জেলায় ভার্চুয়ালী যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর করেন ৷
এদিকে একই সময়ে ভোলার চরফ্যাসনে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ১০০টি ঘর উপকারভোগীদের হাতে হস্তান্তরের লক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, সহকারী কমিশনার( ভূমি) আবদুল মতিন খান, ভাইস চেয়ারম্যান মোঃ ছাদেক মিয়া, মুক্তিযোদ্ধা মোল্লা আবুল কালাম, চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, এওয়াজপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক মাহাবুব আলম খোকন, কলমী ইউপি চেয়ারম্যান কাউসার আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network