শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

চরফ্যাসনে যৌতুকের জন্য শ্বশুর বাড়িতে গৃহবধূকে নির্যাতন, থানায় মামলা দায়ের

আপডেট: July 27, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাসন(ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাসনে যৌতুক না দেওয়ায় এক গৃহবধূকে শ্বশুর বাড়িতে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে আজ চরফ্যাসন থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৪।
মামলার এজহার সূত্রে ও নির্যাতনের শিকার আমেনা বেগমের বক্তব্যে জানা যায়, চরফ্যাসন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আয়শাবাগে গত রবিবার (২৫ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। প্রায় ১ বছর পূর্বে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরআফজালের বাসিন্দা মোতালেব মাঝির মেয়ে আমেনা বেগম (২৪) ও আসলামপুর ইউনিয়নের তাহের সিকদারের ছেলে আবদুল মোতালেব সিকদারের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়েতে যৌতুক হিসেবে নগদ এক লক্ষ টাকা ও প্রায় দেড় লক্ষ টাকার স্বর্ণালঙ্কারসহ অন্যান্য আসবাবপত্র দেন মেয়ের বাবা। বিয়ের পর থেকে স্বামী মোতালেব সিকদার স্ত্রী আমেনা বেগমকে যৌতুক বাবদ আরও দুই লক্ষ টাকার বাবার বাড়ি থেকে এনে দেওয়ার জন্য একাধিকবার মারধর করেন।

পূর্বে মারধরের পর স্থানীয়ভাবে সালিশ হলেও সালিশের ফয়সালা অমান্য করে স্বামী মোতালেব। ঘটনার দিন যৌতুকের দুই লক্ষ টাকার আনার জন্য আমেনাকে চাপ প্রয়োগ করে স্বামী মোতালেব। আমেনা যৌতুক দিতে অস্বীকৃতি জানালে গত রবিবার বিকেলে অন্যান্য আসামীদের সহায়তায় প্রধান আসামী মোতালেব আমেনাকে
লাঠিসোঁটা ও ঝাড়ু দিয়ে মারধর করে রক্তাক্ত জখম করে। লাঠি ও ঝাড়ুর একাধিক আঘাতের ফলে ওই গৃহবধূ অচেতন হয়ে যান বলেও দাবি করেন।

পরে আহত গৃহবধূর স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় আসামীরা মারধর করেই ক্ষ্যান্ত হয়নি আমেনা যেন পুলিশের কাছে না যায় এজন্য ভিক্টিম আমেনা ও তার বৃদ্ধ বাবাসহ পরিবারের অন্যান্যদেরকে প্রাণনাশের হুমকি দিয়েছে মোতালেব ।

তবে অভিযুক্ত আবদুল মোতালেব ও তার পরিবার এ অভিযোগ অসত্য বলে দাবি করলেও মোতালেবের মা কহিনুর বলেন, ছেলে ও পুত্রবধূর মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে আমার ছেলে তার বউকে মারে, এতে আমি আমার ছেলেকে বাধা দেই।

চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিয়া এ ঘটনায় আমেনা বেগম বাদী হয়ে থানায় মামলা করেন বলে নিশ্চিত করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network