শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ৮৫ মণ জাটকা জব্দ

আপডেট: January 15, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

চাঁদপুর প্রতিনিধি:: চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৮৫ মণ জাটকা আটক করেছে। হাইমচর উপজেলার ইশানবালা এলাকায় মেঘনা নদীতে চাঁদপুর কোস্টগার্ড অভিযান চালিয়ে ৮৫ মণ জাটকা জব্দ করে। তবে জাটকার সাথে থাকা কাউকে আটক করা সম্ভব হয়নি। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এই অভিযান পরিচালনা করা হয়।

রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও চাঁদপুর সদর মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে বরিশাল জেলার হিজলা থানা থেকে ছেড়ে আসা ইশানবালাগামী কাঠবডি একটি ট্রলার জাটকাসহ আটক করা হয়। পরে জাটকাসহ ট্রলারটি চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসা হয়।

সোমবার সকালে সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো: তানজিমুল ইসলাম জানান, বিশেষ কম্বিং অপারেশনের অংশ হিসেবে রবিবার সন্ধ্যায় চাঁদপুর কোস্ট গার্ড, মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাইমচর ঈশানবালার কাছাকাছি পরিবহনরত ট্রলার হতে ৩ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে জাটকার সাথে থাকা ট্রলার মালিক ট্রলার রেখে পালিয়ে যায়।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো: জামিল হোসেন, চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের চিফ পেটি অফিসার এম শফিকুল ইসলামসহ কোস্ট গার্ড সদস্যরা। রাতেই জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network