শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

চাঁদপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, হেফাজতকর্মী আটক

আপডেট: April 20, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::  চাঁদপুরে খান জাকারিয়া নামে ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর একটি ভিডিও পোস্ট দিয়েছিলেন হেফাজতে ইসলামের এক কর্মী। এমন অভিযোগে গতকাল সোমবার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের একটি মাদরাসা থেকে চাঁদপুরের গোয়েন্দা পুলিশ (ডিবি) জাকারিয়া খান (২২) আটক করে। পুলিশ পরিদর্শক সানজিদ আহমেদ জানান, জেলা পুলিশ সুপার মিলন মাহমুদের নির্দেশে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে জাকারিয়া খানকে আটক করে।

তিনি আরো জানান, খোঁজ নিয়ে ডিবি পুলিশ জেনেছে জাকারিয়া খান হেফাজতে ইসলামের একজন সক্রিয় কর্মী। চাঁদপুর শহরের সাত নম্বর ওয়ার্ডে তার বাসা।

এদিকে, সোমবার রাতেই চাঁদপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক ইমাম হোসেন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।এতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট বিষয়ক অভিযোগ আনা হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, খান জাকারিয়া নামে এই যুবক প্রধানমন্ত্রীকে খুব স্পর্শকাতর একটি ভিডিও পোস্ট দেয়। যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। যদিও এর পরপর পোস্টটি মুছে দেন এই হেফাজতে ইসলামের কর্মী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network