শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জে ধানবোঝাই ট্রলি উল্টে ১০ শ্রমিকের মৃত্যু

আপডেট: November 19, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ধান বোঝাই ভটভটি উল্টে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার সোনা মসজিদ বারিকবাজার সড়কের ভাঙা সাঁকোর কাছে এ দুর্ঘটনা ঘটে। নওগাঁ থেকে শ্রমিকরা ধান কেটে ভটভটিতে করে সোনা মসজিদের বালিয়াদিঘী যাচ্ছিলেন।

নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদের বালিয়াদিঘী গ্রামের নওসাদ আলীর ছেলে আবুল কাশেম, একই এলাকার ইমান আলীর ছেলে বাবু, তাজাকুল ও তার ছেলে মিঠুন, মো. কাবিলের ছেলে কায়েম, আমানুরের ছেলে শিশু ও রেহেমানের ছেলে আতাউর রহমান।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নওগাঁ থেকে ধান কেটে একটি ভটভটিতে করে সোনা মসজিদের বালিয়াদিঘী যাচ্ছিলেন শ্রমিকরা। পথে ভাঙা সাঁকোর কাছে হঠাৎ ভটভটি উল্টে গেলে ঘটনাস্থলেই ৭ শ্রমিক নিহত হন। পরে ৮ জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার আরও ৩ জনের মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার এসআই আজিম জানান, হতাহতরা সবাই সোনা মসজিদের বালিয়াদিঘী গ্রামের ধানকাটা শ্রমিক।তিনি আরও জানান, খবর পেয়ে প্রথমে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের তালিকা সংগ্রহ করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network