শিরোনাম
অতিরিক্ত আইজিপি হলেন বাকেরগঞ্জের কৃতিসন্তান ইসরাইল হাওলাদার প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই নেই কাবিননামা,আদালতে মামলা ৫ম স্ত্রীর মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জেএসডির প্রার্থী সুমন খাঁনের মনোনয়নপত্র দাখিল

আপডেট: December 29, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী মোঃ ফজলুর ইসলাম সুমন খাঁন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় তিনি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক বা রিটার্নিং কর্মকর্তা কাছে তার মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সাথে দলীয় অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে তিনি সাংবাদিকদের বলেন, “এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ ধাপ। নির্বাচন কমিশনের সকল বিধিনিষেধ মেনে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে চাই।” তিনি আরও বলেন, “নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়া হবে।”

এছাড়া তিনি আসন্ন নির্বাচনে জয়ী হয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

মনোনয়নপত্র দাখিলের সময় পুরো প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায় বলে দলীয় নেতাকর্মীরা জানান। এসময় উপস্থিত ছিলেন, জেলা জেএসডির যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম, এবাদত হোসেন সাহেব,আলী নয়ন,আনোয়ার হোসেন সাগর,জেলা বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ বেনাউল ইসলাম বেনু, মোঃ আব্দুর কুদ্দুস সহ অসংখ্য নেতা ও শুভানুধ্যায়ীরা প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network