১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত ২, আহত ১ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদারীপুরে টিসিবির গুদামে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কাভার্ডভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫ বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ পাহাড়ি জনপদে বিজিবির অনন্য উদ্যোগ: লোগাং জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির: ত্যাগ, সংগ্রাম ও জনসেবার এক পরিচিত নাম

চালককে হত্যা করে গাড়ি ছিনতাই , গ্রেফতার ২

আপডেট: নভেম্বর ৩, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: পূর্ব-পরিকল্পিতভাবে চালককে হত্যা করে প্রাইভেটকার ছিনতাই মামলায় দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার খুলনা র‌্যাব-৬’র কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৬’র অধিনায়ক লেফ. কর্নেল মোস্তাক আহমেদ।

গ্রেফতারকৃতরা হলেন- খুলনার তেরখাদা থানার হুসাইন ইমাম (৩০) ও গোপালগঞ্জ সদর এলাকার এসএম ফেরদাউস (৩৭)। ২ নভেম্বর ঢাকার গাজিপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। তারা কুয়াকাটায় বেড়াতে গিয়ে গোপালগঞ্জে আসার জন্য নতুন মডেলের ব্যয়বহুল প্রাইভেটকার ভাড়া করে। পথিমধ্যে গাড়ি চালককে কৌশলে চেতনানাশক ইনজেকশন দিয়ে চেতনাহীন করে। পরে তার মুখে হাতে-পায়ে কসটেপ পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে গোপালগঞ্জে মোকসেদপুরে লাশ ফেলে ওই গাড়ি নিয়ে পালিয়ে যায়। গত ১৬ অক্টোবর এ হত্যার ঘটনা ঘটে।

র‌্যাব-৬’র অধিনায়ক লেফ. কর্নেল মোস্তাক আহমেদ আরও বলেন, গ্রেফতারকৃতরা চালককে হত্যার পর লাশটি ফেলে দিয়ে গাড়ি নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে পালিয়ে যায়। তথ্য-প্রযুক্তির মাধ্যমে ব্যাপক অনুসন্ধানের পর তাদের গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network