রিপোর্টার শামীম মীর: চাষী মামুন ফাউন্ডেশন এর প্রথম মানবিক উদ্যোগ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০০ শত ভাসমান ও দিনমজুর মানুষের জন্য খাদ্য আয়োজন করা হলেও স্থানীয়ভাবে চাহিদা সম্পন্ন মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মোট ৩ শত জনের জন্য আয়োজন করা হয়। আজ রাজধানী ঢাকার ৩ টি স্পটে এই খাদ্য বিতরন করা হয়। খাদ্য বিতরন কর্মসূচি উদ্বোধন করেন সাবেক মন্ত্রী জনাব নাজিমুদ্দিন আল-আজাদ। বনশ্রীতে তিনি পথচারী, রিকশাচালক সহ ভাসমান মানুষদের মাঝে খাদ্য বিতরন করে এই কর্মসূচি উদ্বোধন করেন।
এছাড়া পল্টনে খাদ্য বিতরণ করেন বিশিষ্ট সাংবাদিক, ইনকোমিক রিপোর্টারস ফোরাম-ইআরএফ এর সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম।
মিরবাগ এলাকায় খাদ্য বিতরণ করেন চাষী মামুন ফাউন্ডেশন এর উদ্যোক্তা সোমা আক্তার।৩ টি যায়গায় এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ এস এমই ফোরাম প্রেসিডেন্ট চাষী মামুন। আরও ছিলেন এসএমই ফোরাম এর সদস্য রন্ধন শিল্পী ফারজানা ইসলাম প্রমূখ।