শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

চিতলমারীতে আ’লীগ সভাপতি ও সেচ্ছাসেবক লীগ আহবায়ককে দল থেকে বহিস্কার

আপডেট: April 18, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার,বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে টিসিবি’র তেল কালোবাজারে বিক্রির ঘটনায় বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর উকিল ও চিতলমারী উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মিলন মাঝিকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় এবং বাগেরহাট জেলা সেচ্ছাসেবক লীগ আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল, যুগ্ম-আহবায়ক সরদার আব্দুল কাদের ও বিশ্বজিৎ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় ও বাগেরহাট জেলা সেচ্ছাসেবক লীগ আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল জানান, করোনা দূর্যোগের কান্তিকালে দল ও সরকারের দূর্নীতি বিরোধী অবস্থানকে তোয়াক্কা না করে মেসার্স মোঃ জাহাঙ্গীর আলমের নামে টিসিবির পন্য কালোবাজারে বিক্রির দায়ে বিভিন্ন অনলাইন,ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত সংবাদের ভিত্তিতে দল ও সরকারের ভাবমূর্তি চরম ভাবে ক্ষূণœ হয়েছে। এমতাবস্থায় তাদেরকে বাগেরহাট জেলা আওয়ামী লীগের নির্দেশে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে। সেই সাথে কেন তাদেরকে দল থেকে স্থায়ী ভাবে বহিস্কার করা হবে না সে জন্য ৭ দিনের মধ্যে জবাব দিতে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।

প্রসংগত, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বাগেরহাটের চিতলমারীতে কালোবাজারে বিক্রি হওয়া টিসিবি’র ১৯২ লিটার তেলের মধ্যে ৯০ লিটার তেল উপজেলা প্রশাসন উদ্ধার করে। এ সময় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য কালোবাজারে বিক্রির দায়ে আবির স্টোরের মালিক ইসমাইল কাজীকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

এ ব্যাপারে বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও টিসিবির ডিলার মোঃ জাহাঙ্গীর উকিল মুঠোফোনে বলেন, ‘আমি আজ ৩৬ বছর আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। উপজেলা প্রশাসন ও দলের নেতাদের অনুরোধে আমি চিতলমারী সদর ইউনিয়নে মাল বিক্রির জন্য চিতলমারী উপজেলা সেচ্ছা সেবক লীগের আহবায়ক মিলন মাঝিকে দায়িত্ব দেই। কোন অনিয়ম হলে সে করেছে। এখন যেটা হচ্ছে সেটা আমার বিরুদ্ধে অবিচার হচ্ছে।’

এ ব্যাপারে চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মিলন মাঝি সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি টিসিবির কোন ডিলার নই। আমি কোন তেল কারো কাছে বিক্রি করি নেই। আর এ ব্যবসার সাথেও আমি জড়িত না।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network